শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ ৪১
শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’

রাজধানীর একসময়ের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশত্যাগের চেষ্টাকালে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার সময় তাঁকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে। এর মধ্যে নয়টি হত্যা মামলা বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর দীর্ঘদিন কারাগারে ছিলেন সুইডেন আসলাম। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম ছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০