আশুলিয়ায় তালাবদ্ধ ফ্ল্যাটে ৩ ম.র.দে.হ, রহস্য ঘনীভূত


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ ৮২
আশুলিয়ায় তালাবদ্ধ ফ্ল্যাটে ৩ ম.র.দে.হ, রহস্য ঘনীভূত

আশুলিয়ায় তালাবদ্ধ ফ্ল্যাটে ৩ মরদেহ, রহস্য। ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ বাসা থেকে এক নারী, এক পুরুষ ও এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে আশুলিয়ার জামগড় এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্য, গত ৯ আগস্ট এক দম্পতি ওই ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। এরপর থেকে বাসাটির দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত।

শুক্রবার ফ্ল্যাটটির আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার তালা ভেঙে ভেতর থেকে পচন ধরা তিনটি মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে সিআইডির ফরেনসিক দল কাজ করেছে। পাশাপাশি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানার কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, নিহতদের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে একাধিক দল কাজ করছে। কারা এ ঘটনায় জড়িত, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। নিহত পুরুষের গলায় তোয়ালে পেঁচানো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০