
লাখোকণ্ঠ প্রতিবেদক:বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)র পক্ষ থেকে নব-নিযুক্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর অধ্যাপক এ আরাফাত এমপির সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করা হয় । বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সভাকক্ষে এ ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় অনুস্ঠিত হয়। বিএসপির সাধারন সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যান্যদের মধ্যে ছিলেন সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক শেখ মঞ্জুর বারী মঞ্জুর, যুগ্ম-সাধারন সম্পাদক,ফরিদ আহম্মদ বাঙ্গালী, কাজী কামাল,সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কোষাধ্যাক্ষ মফিজুর রহমান বাবু, সদস্য দীপক আচার্য্য, সদস্য আবদুস সালাম, সদস্য কামরুল নাহার রিতা, এ্যাড. সোহানা তাহমিনা, যুগ্ম সম্পাদক এবি এম সেলিম, দপ্তর সম্পাদক মোরশেদ মজুমদার, সদস্য মোঃ আলমগীর হোসেন,, মোঃ তাজুল ইসলাম, সহ-নির্বাহী কমিটির সদস্যসহ সাধারন সদস্যগন উপস্থিত ছিলেন। মতবিনিময়ে অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)র দেশ ব্যাপী কর্মকান্ড,সংবাদ পত্রের বর্তমান সমস্যা-সম্ভাবনা সহ ভিবিন্ন বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :