পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৬ জুন, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ ৪৯৮
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পরে ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে মিছিল শুরু হয়। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ধানমণ্ডিতে প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে তা শেষ হয়।

সকাল থেকেই পুরান ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু, নারী থেকে নানা বয়সের মানুষ ভিড় করেন মিছিলে অংশ নিতে। কারও চোখে অশ্রু, কারও বুক চাপড়ানোর দৃশ্যে ফুটে ওঠে কারবালার বেদনার স্মৃতি। সকাল ১০টার কিছু পর হোসেনি দালান থেকে বের হয় এবারের তাজিয়া মিছিল।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১