ফেসবুক বিতর্ক পেরিয়ে সম্মাননার মঞ্চে বিউটি রানী পাল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ ২৬
ফেসবুক বিতর্ক পেরিয়ে সম্মাননার মঞ্চে বিউটি রানী পাল

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দীর্ঘদিনের শিক্ষাদান, বিদ্যালয় ব্যবস্থাপনা ও সহশিক্ষা কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ।

গত জুলাইয়ে বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটার সময় ‘শ্রাবণের দিনগুলো…’ গানের সঙ্গে একটি ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশের পর আলোচনায় আসেন বিউটি রানী পাল। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ সমালোচনা করলেও শিক্ষক, লেখক, সহকর্মী ও সংস্কৃতিপ্রিয় অনেকেই তাঁর পাশে দাঁড়ান। পরে অনাকাঙ্ক্ষিত হয়রানি এড়াতে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাই করে চারজন শিক্ষককে জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে। অন্যরা হলেন—সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগরের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জের ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

এদিকে সিলেট বিভাগের চার জেলার মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে আরও তিনজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন—মৌলভীবাজারের গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি রানী দেব এবং সুনামগঞ্জের মধ্যনগরের নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলম।

বিউটি রানী পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। এর আগে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ আয়োজনেও তিনি সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন।

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় আয়োজনের অংশ হিসেবে গুণী শিক্ষকদের নির্বাচন ও সম্মাননা প্রদান কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০