ব্যারিস্টার ফুয়াদকে ‘উন্মাদ’ ছাড়া কী বলব: শামসুজ্জামান দুদু


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ ৬৬
ব্যারিস্টার ফুয়াদকে ‘উন্মাদ’ ছাড়া কী বলব: শামসুজ্জামান দুদু

তাকে (আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ) আমরা উন্মাদ ছাড়া কী বলব? কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের সংলাপে অংশ নিয়ে উপস্থাপক ব্যারিস্টার ফুয়াদের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের জন্ম দিয়েছে, ৬২-এর ছাত্র আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধের শুরু সবই তো করেছে প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা। কিন্তু সেটা মানেন না।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছে। সকল রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয় সবাই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে।

জামায়াতের বিষয়ে তিনি বলেন, বিরোধীদল তাদের মতো করে রাজনীতি করবে। বিএনপিও তাদের আদর্শ নিয়ে রাজনীতি করে। কিন্তু জামায়াত ইসলামী তারা সবসময় জুলাইটাকে সামনে নিয়ে আসে। তারা সরকারের দোষত্রুটি না পেয়ে ভিন্ন কর্মসূচিতে যাওয়ার একটা পরিকল্পনা করছে।

এর আগে এক বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ থাকলে দেশের কী ক্ষতি হবে। বাংলাদেশে ফ্যাসিস্ট, টাউট ও বাটপার তৈরি করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ রাষ্ট্রের ক্ষতির দায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের।’- মন্তব্য করেন। এরপর দেশ জুড়ে সমালোচনা শরু হয়।

এ মন্তব্যের ঘটনায় রাজু ভাস্কর্যে ফুয়াদের ব্যঙ্গচিত্রে জুতা নিক্ষেপের পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১