রাঙ্গাকে মনোনয়ন দিল না জাপা


প্রতিনিধি প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২৩, ৯:৪৯ অপরাহ্ণ
রাঙ্গাকে মনোনয়ন দিল না জাপা

অনলাইন ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও দল থেকে বহিষ্কৃত মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে।

তার আসন রংপুর-১ এ এবার প্রার্থী করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ারকে।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এ বিষয়ে মশিউর রহমান রাঙ্গা বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১