
সামাজিক যোগাযোগমাধ্যমে আম্মার মায়ের পোস্টকে কেন্দ্র করে সমালোচনামূলক পোস্ট করেছেন ছাত্রদল নেত্রী এষা। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এ পোস্ট করেন এষা।
ছাত্রদল নেত্রী দাবি করেন, সালাহউদ্দিন আম্মারের মায়ের দেওয়া ফেসবুক পোস্ট আম্মার শেয়ার দিয়ে নিজের পিআর টিমের কল্যাণে প্রচুর বাহবা পেলেও জাতীয় দৈনিকে একই বিষয় প্রকাশের পর এই মানসিক ভারসাম্যহীন উন্মাদের প্রতি জনগণের বিতৃষ্ণা প্রকাশ পেয়েছে।
ডাকসু নেতাদের ওপর হা.ম.লা দুঃখপ্রকাশ করে যা বললেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
তিনি লেখেন, দুইটি পত্রিকা পজিটিভ টোনে নিউজ করেছিল। কিন্তু কমেন্ট সেকশনে সাধারণ মানুষ তো আন্টিকেই রীতিমতো ধবলধোলাই করেছে। মানুষ এদের কাছ থেকে রেহাই চায়।
একই পোস্টে আম্মারকে ঘিরে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়েও প্রশ্ন তোলেন জাহিন বিশ্বাস এষা। তিনি লেখেন, আম্মারের মায়ের কাছে প্রশ্ন রইল, আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য? আম্মারের পিআর টিমের বিশাল খরচ কি পারিবারিকভাবে বহন করা হয় নাকি জামায়াত শিবিরের ফান্ড থেকে?
তবে এসব অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন আম্মার বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
আমাদেরকে ওসির রুমে আটকে জুবায়ের-মুসাদ্দিকের ওপর হা.ম.লা করা হয়: ফাতেমা তাসনিম জুমা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী ছিলেন জাহিন বিশ্বাস এষা। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বিরের কাছে ১ হাজার ২০ ভোটে হেরেছেন তিনি।
অন্যদিকে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচন করে সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি। তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
আপনার মতামত লিখুন :