ইনানী রিসোর্টে আগুন, নি.হ.ত ১০


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২৬, ২:২২ অপরাহ্ণ ১২৯
ইনানী রিসোর্টে আগুন, নি.হ.ত ১০

কক্সবাজারের ইনানী বিচ এলাকায় টুপটুপ নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান তাঁরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১