এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানবেন যেভাবে


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৮ জুন, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানবেন যেভাবে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

ফলাফল জানার উপায়:

অনলাইনে: অনলাইনে ফলাফাল জানার জন্য ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।ওয়েবসাইটে শিক্ষার্থীর পরীক্ষার সন, বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানা যাবে।

২. এসএমএস: মোবাইলের মেসেজের মাধ্যমে ফলাফল জনতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে—[SSC<স্পেস>বোর্ডের প্রথম তিন অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>সাল।] উদাহরণ: SSC DHA 123456 2026। এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

প্রি-রেজিস্ট্রেশন (মাদরাসা বোর্ডের জন্য): ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মোবাইলে ফল পেতে চাইলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে—Dakhil MAD রোল নম্বর সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: [Dakhil MAD 123456 2026]
কারিগরি বোর্ডের ফল : জানতে মেসেজে লিখতে হবে— [SSC TEC রোল নম্বর 2026 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।]

প্রতিষ্ঠানভিত্তিক ফল: প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০