
তিনি বলেন, প্রাথমিকভাবে ২৩ জানুয়ারি সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোন কোন ব্যাচের গ্র্যাজুয়েটরা অংশ নিতে পারবেন, কতজন নিবন্ধনের সুযোগ পাবেন এবং কোথায় অনুষ্ঠান হবে—এসব বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ১৭ জানুয়ারি। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই আয়োজনে ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী ৪ হাজার ৯৩২ জন গ্র্যাজুয়েট অংশ নেন।
প্রথম সমাবর্তনের প্রায় ১০ বছর পর দ্বিতীয় আয়োজনের তারিখ নির্ধারণ হওয়ায় দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে গ্র্যাজুয়েটদের।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে দেশের দুই হাজারের বেশি কলেজের প্রায় ২৯ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন।
দ্বিতীয় সমাবর্তন সামনে রেখে গ্র্যাজুয়েটদের নিবন্ধন, সনদ প্রস্তুত, একাডেমিক পোশাক ও অনুষ্ঠানস্থল নির্ধারণসহ আনুষঙ্গিক প্রস্তুতি নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোন শিক্ষাবর্ষ পর্যন্ত গ্র্যাজুয়েটরা অংশ নিতে পারবেন, তা চূড়ান্ত হওয়ার পর শুরু হবে নিবন্ধন কার্যক্রম।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :