ঢাকায় এক মঞ্চে জেমস ও হাসান


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ ৯০
ঢাকায় এক মঞ্চে জেমস ও হাসান

নব্বইয়ের দশকের ব্যান্ডসংগীতের স্মৃতি ফিরিয়ে আনতে ঢাকায় একই মঞ্চে উঠছেন নগর বাউলের জেমস ও আর্কের হাসান। তাঁদের সঙ্গে পরিবেশনায় অংশ নেবে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য।

আগামী শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন জানিয়েছে, কনসার্টে গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনার পাশাপাশি একক পরিবেশনাও করবেন। পারফর্ম করার কথা রয়েছে একে রাহুলেরও।

আয়োজকদের ভাষ্য, কনসার্ট আয়োজনের প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে। গত সোমবার (১২ অক্টোবর) থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১