
মাউশির একটি সূত্র জানায়, ৯৯ দশমিক ৯৯ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান তথ্য ইনপুটের কার্যক্রম শেষ করেছে। তথ্যগুলো ভ্যালিডেশনও শেষ হয়েছে। যে অল্প কিছু প্রতিষ্ঠান তথ্য দেয়নি তাদের বাদ রেখেই বদলি আবেদন গ্রহণ করা হতে পারে।
সূত্র আরো জানায়, আবেদন গ্রহণের আগে মাউশি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠাবে।
তবে এর আগে শিক্ষকদের আবেদনের জন্য একটি পাসওয়ার্ড দেওয়া হবে। শিক্ষকদের পাসওয়ার্ড দেবে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড। তবে এই কাজটি তারা এখনো করতে পারেনি। এজন্য মূলত সকল কার্যক্রম ঝুলে রয়েছে।
শিক্ষকরা পাসওয়ার্ড পেলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষকরা নতুন করে পাসওয়ার্ড পাবেন। পূর্বে যে লিংক দেওয়া হয়েছিল ওই লিংকের মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে আবেদন করতে হবে। টেলিটকের সঙ্গে কথা হয়েছে। তারা দ্রুত আইডি-পাসওয়ার্ড পাঠানো শুরু করবে।’
জানা গেছে, শিক্ষকদের বদলির জন্য স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের সময় গত ২৫ জুন শেষ হয়। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য সময়সীমা ছিল ৫ জুলাই এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য নির্ধারণ করা হয়েছিল ১৫ জুলাই।
এদিকে, কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ সময়ও ২৫ জুন সমাপ্ত হয়। আঞ্চলিক উপ-পরিচালকের (কলেজ) জন্য ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালকদের জন্য ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারিত ছিল। সেই সময় শেষ হলেও বদলি আবেদন শুরুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠানো সম্ভব হয়নি। এ অবস্থায় বদলির অপেক্ষায় থাকা কয়েক লাখ শিক্ষক বিপাকে পড়েছেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :