বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি গঠন, নেতৃত্বে যারা


প্রতিনিধি প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি গঠন, নেতৃত্বে যারা

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কমিটি গঠন করেন ও তাদের শপথ পরিচালনা করেন।

এতে নায়েবে আমির হিসেবে মনোনীত হয়েছেন চারজন। তারা হলেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)। আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। আর সহকারী সেক্রেটারি জেনারেল পদে মনোনীত হয়েছেন ৭ জন। তারা হলেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৈঠকে ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ২১ জন।  এ ছাড়া সারা দেশে ১৪টি অঞ্চলেদায়িত্বশীলগণকে অঞ্চল পরিচালক মনোনীত করা হয়।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০