মাদ্রিদের রাজপথে উল্লাসের ঢেউ


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ ৬৮
মাদ্রিদের রাজপথে উল্লাসের ঢেউ

মাদ্রিদের রাজপথে উল্লাসের ঢেউ। প্রথম শিরোপা এসেছিল ২০১০ সালে। এরপর কেটে গেছে দীর্ঘ ষোল বছর। মাঝে তিন বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেও যেতে পারেনি স্পেন। এবার সেসব গল্প পেছনে ফেলে নতুন ইতিহাস লিখেছে লা রোহারা। আর্জেন্টিনাকে হারিয়ে ঘরে তুলেছে বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা। ফুটবলারদের এমন সাফল্যে দেশজুড়ে বইয়ে যাচ্ছে খুশির জোয়াড়।

শিরোপা জিতেই দেশের প্লেন ধরেছে স্পেন ফুটবল দল। দেশে ফিরে পেয়েছে রাজকীয় সংবর্ধণা। রাজধানী মাদ্রিদে ফুটবলারদের জন্য প্রস্তুত ছিল ছাদ খোলা। শিরোপা নিয়ে সেই বাসে চড়েই রাজধানী মাদ্রিদের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছেন ফুটবলাররা।

তাদের অভিনন্দন জানাতে আর শিরোপা জয়ের উল্লাসে সামিল হতে রাস্তার দু’পাশে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। নেচে গেয়ে শিরোপার উল্লাস করছেন লামিন ইয়ামাল-নিকো উইলিয়ামসরা। অন্যদিকে, শহরের প্রাণ কেন্দ্রে চলছে কনসার্ট। যেখানে গানে গানে সবাইকে মাতিয়ে তুলছেন দেশটির খ্যাতনামা শিল্পীরা। সেই গানের সুরেই চলছে স্প্যানিশদের শিরোপার উল্লাস।

উদযাপন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও দেখা গেছে। ফুটবলারদের বাসের আগে-পিছে নিরাপত্তা বাহীনির গাড়ি রয়েছে। এছাড়াও সার্বক্ষণিক হেলিকপ্টার দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নান্দিক ফুটবল উপহার দিয়েছে স্পেন। শেষ পর্যন্ত লিওনেল মেসিদের হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে। নিকো উইলিয়ামসের পাস থেকে জয় সূচক একমাত্র গোলটি করেন ফেরান তোরেস।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১