
মুজিবনগর দিবস বর্তমান সরকারের, এমনকি মুজিবনগর দিবস বর্তমান যে বিরোধী দল আছে তাদেরও—দিবস তারা পালন করুক, আর না করুক।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবন ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, মুজিবনগরে সরকার গঠন না হলে আমরা বাংলাদেশের স্বাধীনতা আনতে পারতাম না। সেজন্য স্পষ্ট করে বলতে চাই, যে কারো এটা মনে করার কোনো কারণ নেই যে, মুজিবনগর দিবস আমাদের না তাদের—আমাদের না ওদের। মুজিবনগর দিবস আওয়ামী লীগের, বিএনপির না—এটা ঠিক না।
শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পতন এক কথা নয়: কাদের সিদ্দিকী
স্বাধীনতা কোনো দলের না, মতের না, স্বাধীনতা সামগ্রিকভাবে পুরো দেশের। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বাংলাদেশের। যে যেই দল করুক, সব দলের মানুষের হচ্ছে বাংলাদেশ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ। আমরা কখনো সার্বিকভাবে এটাকে গ্রহণ করতে পারিনি, সর্বক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি।
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :