সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ ১২৮
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন।

বাংলাদেশ সময় আজ শুক্রবার সন্ধ্যার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিডিনিউজ-এর চিফ রিপোর্টার সুমন মাহমুদ আজ রাত ৮টার দিকে বলেন, ‘স্ট্রোকের পর তৌফিক ভাইয়ের শারীরিক অবস্থা খারাপ ছিল বলে আমরা শুনেছি। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি মারা গেছেন।’

বিডিনিউজ-এর মাল্টিমিডিয়া বিভাগের প্রধান জাহেদুল আই খান বলেন, ‘ছেলের সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন তৌফিক ভাই। ৪-৫ দিনের মধ্যে ফিরে আসার কথা ছিল।’

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১