রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২৬, ১:২২ অপরাহ্ণ ৫৮৯
রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্য থেকে লড়বেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। পরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‎গণভোটের রায় বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারত।

‎হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের অংশীদাররা সকালে আগারগাঁও নির্বাচন ভবনে যান। এসময় প্রধান নির্বাচনী কর্তার প্রতিনিধি ইসির জ্যেষ্ঠ সচিবের কাছ থেকে ফরম সংগ্রহ করেন।

পরে সংবাদ সম্মেলন করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, জুলাই সনদ নিয়ে বিএনপি জাতির সাথে যে দ্বিচারিতা করছে তা তুলে ধরতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে ১১ দলীয় ঐক্য। একইসঙ্গে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে ১১ দল।

এর আগে রোববার বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট ইসি ভবনে সকাল ১০টা থেকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এবং ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০