
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। তবে ঘোষিত কমিটিতে রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেত্রীদের বাদ দিয়ে রাজনীতি বিতর্কিত ও অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও রাজনীতিতে নিষ্ক্রিয়দের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করার অভিযোগ ওঠে। অর্থের বিনিময়ে, এমনকি কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রীদের নিকটাত্মীয় এবং জীবনে কোনো দিন রাজনীতি করেননি– এমন নারীদেরও কমিটিতে যুক্ত করার অভিযোগ ওঠে। বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হওয়ায় মহিলা আওয়ামী লীগের রাজনীতিতে সমালোচনা সৃষ্টি হয়।
এ অবস্থায় অর্ধশতাধিক নেত্রী রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করেন। ওবায়দুল কাদের তাদের অভিযোগ শুনে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলাকে ফোন করে কমিটি স্থগিতের নির্দেশ দেন। সেই সঙ্গে বাদ পড়া ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠনের নির্দেশ দেন তিনি।
আপনার মতামত লিখুন :