নন্দীগ্রামে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন: মেয়র আনিছুর


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৪, ১০:৫৭ অপরাহ্ণ
নন্দীগ্রামে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন: মেয়র আনিছুর

আব্দুল আহাদ,নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম পৌর সদরে আরসিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে স্টাফ কোয়াটার রোডের আংশিক আরসিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমান।

মেয়র আনিছুর রহমান বলেন, নন্দীগ্রাম পৌরসভার নাগরিকদের জন্য বিভিন্ন রাস্তার উন্নয়ন করা হচ্ছে। পৌরসভার সকল এলাকায় চিহ্নিত করে সমস্যাপূর্ণ রাস্তা ও ড্রেনেজের কাজ চলছে। ইতিমধ্যে অনেক রাস্তার কাজ শুরু হয়েছে। সকলের সার্বিক সহযোগিতা থাকলে নান্দনিক পৌরসভা গড়ে তোলা হবে। এসময় ঠিকাদার জহুরুল ইসলাম ,পৌরসভার সহকারি প্রকৌশলী অসীম চন্দ্র,জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০