প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ ৫৮
প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের মিশন মোড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’তে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ) এবং সদস্যসচিব হাসান আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিকদলের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সভায় বিএনপি ও যুবদলের নেতারা বক্তব্য দেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুইলচেয়ার বিতরণের এ উদ্যোগকে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা ও সামাজিক কল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে দেখা হচ্ছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১