বেগম খালেদা জিয়া’কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রধানকারীদের গ্রেফতারের দাবীতে দুর্গাপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল


প্রতিনিধি প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ণ
বেগম খালেদা জিয়া’কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রধানকারীদের গ্রেফতারের দাবীতে দুর্গাপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

মোবারক হোসেন শিশির,দুর্গাপুর(রাজশাহী): রাজশাহীর দুর্গাপুরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’কে নিয়ে আওয়ামীলীগ নেতার কুরুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদ ও গ্রেফতারদাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে দুর্গাপুর উপজেলা বিএনপি।

দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান ও ইউপি চেয়ারম্যান আকতার আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াশিম হেলাল সহ বক্তব্য প্রদানকারী আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের গ্রেফতার দাবীতে প্রায় প্রতিদিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে দুর্গাপুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৫নভেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা ব্এিনপি’র আয়োজনে দুর্গাপুর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ দুর্গাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়ে বিকেলে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দুর্গাপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা মোড় আম্বিয়া প্লাজা’র সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতি হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত ৪ আগষ্ট উপজেলার আমগাছী বাজারে ঝালুকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান আকতার আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াশিম হেলাল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’কে নিয়ে কুরুচিপূর্ন বক্তব্যে ও বিএনপি নেতৃবৃন্দদের প্রকাশ্যে হত্যা’র হুমকি দেয়। বক্তারা অবিলম্বে বিএনপি নেতৃবৃন্দকে হত্যার হুমকিদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব স্বপন, পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আয়নাল হক, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়, জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান, রেন্টু, মিনহাজ সরকার, উপজেলা পৌরসভা যুবদল নেতা মোক্তাদের হোসেন মন্টু, উপজেলা কৃষকদরের আহবায়ক আাঃ হান্নান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আলাউদ্দিন, সদস্য সচিব মনসুর রহমান, পৌরসভা শ্রমিকদলের আহবায়ক আবুল কালাম, সদস্য সচিব রিপন, পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সোয়াদ আলী, পৌরসভা ছাত্রদল নেতা মনিরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রা্প্ত সদস্যসচিব আঃ খালেক,  যুবনেতা আনারুল ইসলাম, পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মোন্তফা, ঝালুকা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আমিন, দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুস সাত্তার, মাড়িয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মমিনুল হক সহ উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ন বক্তব্য প্রদানকারী ও বিএনপি নেতৃবৃন্দকে প্রকাশ্যে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা।

এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০