চুয়াডাঙ্গার সনাতন ধর্মাবলম্বীদের শিবের ৩৬তম মহাপুণ্যস্নান উদযাপিত


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ ৬৫
চুয়াডাঙ্গার সনাতন ধর্মাবলম্বীদের শিবের ৩৬তম মহাপুণ্যস্নান উদযাপিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন বাবা শিবের ৩৬তম মহাপুণ্যস্নান উৎসব নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ৮টায় শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরে পূজা-অর্চনা, প্রার্থনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে রথতলার চারতলা মোড়ের মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দধাম কালীবাড়ী ঘাট হয়ে পুনরায় মন্দিরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, নামযজ্ঞ পরিষদের সভাপতি বিজয় কুমার লাল মোদি, সাংগঠনিক সম্পাদক কালু ঘোষ এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডা. অমল কুমার বিশ্বাস।

এ ছাড়া বিশ্বজিৎ সাধু খাঁ, পলাশ আচার্য, অশ্বিনী পরামানিক, পবন কুমার ভৌতিকা, মহেশ কুমার ভৌতিকা, অসীম সাহা, মদন সাহা, অমিত কুমার ভৌতিকা, সুমিত কুমার ভৌতিকা, কাশিয়া কুমার আগরওয়ালা, সুশান্ত রায়সহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অনুষ্ঠানে অংশ নেন।

শিবের মহাপুণ্যস্নান উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় এবং হিন্দু যুব সম্প্রদায়, আলমডাঙ্গার সহযোগিতায় আয়োজিত এ উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণ ও আশপাশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোর থেকেই ভক্তরা শিবলিঙ্গে বিল্বপত্র, দুধ, দই, মধু, ঘি ও গঙ্গাজল নিবেদন করে পূজা দেন এবং দেশ, জাতি ও পরিবারের সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।

ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা দেশ ও জাতির কল্যাণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। উৎসবে সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১