তরুণদের নতুন দিগন্ত ও বাংলাদেশের টেকসই উন্নয়ন


নিবিড় কর্মকার, চট্টগ্রাম কলেজ প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ ৬৭
তরুণদের নতুন দিগন্ত ও বাংলাদেশের টেকসই উন্নয়ন

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, দূষণ এবং প্রাকৃতিক সম্পদের সংকট আজ মানবজাতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে প্রযুক্তিনির্ভর টেকসই সমাধান—যাকে বলা হয় “Green Tech”—নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের জন্য Green Tech startups এখন কেবল একটি বানিজ্যিক উদ্যোগ নয়, বরং পরিবেশ রক্ষার একটি শক্তিশালী হাতিয়ার ও বটে ।

Green Tech কী?
Green Tech হলো Green Technology এর সংক্ষিপ্ত রূপ যা বলতে এমন প্রযুক্তিকে বোঝায়, যা পরিবেশের ক্ষতি কমায়, কার্বন নিঃসরণ হ্রাস করে এবং প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করে। এর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি (সৌর, বায়ু), বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি, পানি বিশুদ্ধকরণ, ইকো-ফ্রেন্ডলি পণ্য উৎপাদন এবং স্মার্ট কৃষি প্রযুক্তি।

তরুণদের আগ্রহের কারণ

বর্তমান প্রজন্ম প্রযুক্তিতে দক্ষ এবং তারা পরিবেশ সচেতন । Green Tech startups তাদের কাছে আকর্ষণীয় হওয়ার পেছনে শক্তিশালী কারণ রয়েছে:

– শুধু লাভ নয়, এটি পরিবেশ রক্ষার মতো বড় লক্ষ্য পূরণ করে
– বিশ্বজুড়ে Green Economy দ্রুত প্রসারিত হচ্ছে
– নতুন আইডিয়া বাস্তবায়নের cc, বিশাল ক্ষেত্র
– আন্তর্জাতিক সহায়তাi ‡¶‡Î বিভিন্ন সংস্থা ও ফান্ডিং প্রোগ্রাম Green উদ্যোগকে উৎসাহ দিচ্ছে

বাংলাদেশ প্রেক্ষাপট

বাংলাদেশে টেকসই উন্নয়নের অন্যতম চাবিকাঠি হলো সৌরশক্তি, যা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে। সরকার ২০৪১ সালের মধ্যে ৪০% নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সোলার হোম সিস্টেম, সেচ পাম্প ও রুফটপ সোলার প্যানেলের মাধ্যমে গ্রামীণ ও শিল্পাঞ্চলে বিদ্যুৎ চাহিদা পূরণে এটি বৈপ্লবিক ভূমিকা রাখছে।

আধুনিক বিশ্বে জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি সংকটের টেকসই সমাধান হিসেবে সৌরশক্তি এখন সবচেয়ে কার্যকর বিকল্প হিসাবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, বিশেষ করে গ্রামীণ জনপদে যেখানে জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছানো ভৌগোলিকভাবে চ্যালেঞ্জিং, সেখানে সৌরশক্তি নির্ভর গ্রাম একটি বিপ্লব ঘটাতে সক্ষম । সৌরশক্তি নির্ভর গ্রাম বলতে এমন এক স্বয়ংসম্পূর্ণ জনপদকে বোঝায়, যেখানে গৃহস্থালি কাজ থেকে শুরু করে কৃষি সেচ, ক্ষুদ্র শিল্প এবং শিক্ষা-স্বাস্থ্যসেবার প্রধান উৎস হিসেবে সূর্যের আলো ব্যবহৃত হয়। বর্তমান সময়ে কেবল একক সোলার হোম সিস্টেম নয়, বরং উন্নত ন্যানো-গ্রিড ও মাইক্রো-গ্রিড প্রযুক্তির মাধ্যমে পুরো গ্রামকে একটি সমন্বিত বিদ্যুৎ নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হচ্ছে, যা গ্রামীণ জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া দিচ্ছে।

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বছরে প্রায় ৩০০০ ঘণ্টার বেশি সূর্যালোক পায়, যা সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। এই প্রাকৃতিক সুবিধাকে কাজে লাগিয়ে দুর্গম চরাঞ্চল ও উপকূলীয় এলাকায় বিদ্যুতের সহজলভ্যতা নিশ্চিত করা যাচ্ছে। সৌরশক্তি ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খরচ অনেকাংশে কমে আসে এবং এটি সম্পূর্ণ কার্বন নিঃসরণমুক্ত হওয়ায় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে কৃষিপ্রধান এই দেশে সৌরচালিত সেচ পাম্প ডিজেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে কৃষকদের উৎপাদন খরচ সাশ্রয় করছে। এছাড়া, সৌরবিদ্যুতের কল্যাণে গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা ও কুটির শিল্পের প্রসার ঘটছে, যা পরোক্ষভাবে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে এবং শহরমুখী অভিবাসন হ্রাসে সহায়তা করছে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি। ফলে এখানে Green Tech startups-এর সম্ভাবনা অনেক বেশি। ইতোমধ্যে কিছু উদ্যোগ দেখা যাচ্ছে, যেমন:

– সৌরশক্তি ভিত্তিক বিদ্যুৎ সরবরাহ
– প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে নতুন পণ্য তৈরি
– কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার

তবে এখনও এই খাতটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আরও বিনিয়োগ ও নীতিগত সহায়তা প্রয়োজন।

বাংলাদেশে সৌরশক্তির ক্ষেত্রসমূহ :

জ্বালানি নিরাপত্তা ও বৈচিত্র্যকরণ: তেল-গ্যাস আমদানি কমিয়ে জাতীয় গ্রিডের ওপর চাপ কমায় এবং জ্বালানি নিরাপত্তা বাড়ায় ।

গ্রামীণ বিদ্যুতায়ন: প্রত্যন্ত অঞ্চলে যেখানে গ্রিড সংযোগ নেই, সেখানে সোলার হোম সিস্টেমের মাধ্যমে প্রায় ৬ মিলিয়নের বেশি গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।

কৃষিতে আধুনিকায়ন: ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর সেচ পাম্প ব্যবহার করে পরিবেশবান্ধব উপায়ে ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

পরিবেশ রক্ষা: কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করে।
অর্থনৈতিক উন্নয়ন: শিল্প-কারখানায় ছাদের ওপর (Rooftop) সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ খরচ কমানো হচ্ছে, যা উৎপাদনশীলতা বাড়ায়।

কর্মসংস্থান সৃষ্টি: সৌর প্যানেল স্থাপন, রক্ষণাবেক্ষণ ও বিক্রয় খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এ ক্ষেত্রে ভূমিকা রাখছে ।

লক্ষ্যমাত্রা: ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি থেকে ২০% বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে ।

নেট মিটারিং: বাড়ির অব্যবহৃত সৌরবিদ্যুৎ গ্রিডে বিক্রির সুবিধা (Net Metering) সৌরশক্তি ব্যবহারে উৎসাহিত করছে।

চ্যালেঞ্জসমূহ:

বিশাল সম্ভাবনা বাস্তবায়নের পথে কিছু বাস্তবমুখী চ্যালেঞ্জও রয়েছে। সোলার প্যানেল, ইনভার্টার এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি স্থাপনের প্রাথমিক বিনিয়োগ বা খরচ সাধারণ গ্রামবাসীদের জন্য বেশ চড়া। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে দক্ষ কারিগরি জ্ঞানের অভাবে এই প্রযুক্তির সঠিক রক্ষণাবেক্ষণ অনেক সময় ব্যাহত হয়। আবার বর্ষাকালে বা মেঘলা আবহাওয়ায় বিদ্যুৎ সংরক্ষণের সীমাবদ্ধতাও একটি বড় বাধা হিসেবে দেখা দেয়। এর বাইরেও জমির স্বল্পতা বাংলাদেশে একটি বড় সমস্যা, কারণ বড় আকারের সোলার পার্ক স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি পাওয়া বেশ কঠিন। সঠিক ই-বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় মেয়াদোত্তীর্ণ প্যানেল ও ব্যাটারি ভবিষ্যতে পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এক কথায়, Green Tech startups গড়ে তোলার পথের বাধা সমূহ :

– পর্যাপ্ত অর্থায়নের অভাব
– প্রযুক্তিগত দক্ষতার সীমাবদ্ধতা
– সচেতনতার অভাব
– বাজারে প্রতিযোগিতা ও গ্রহণযোগ্যতার সমস্যা
– প্রয়োজনীয় জমির অভাব

সম্ভাবনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা:

যথাযথ নীতি প্রনয়ন ও বাস্তবায়ন, বিনিয়োগ এবং প্রশিক্ষণ পেলে Green Tech startups বাংলাদেশে একটি শক্তিশালী খাত হিসেবে গড়ে উঠতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্যোক্তা উন্নয়ন, সরকারি প্রণোদনা এবং আন্তর্জাতিক সহযোগিতা এই খাতকে আরও এগিয়ে নিতে পারে। বাংলাদেশে প্রচুর সূর্যালোক থাকায় (দৈনিক ৬-৮ ঘণ্টা) সৌরশক্তির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনার সঠিক ব্যবহারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন সহজতর হবে।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের আরও জোরালো নীতিগত সহায়তা ও ভর্তুকি নিয়ে এগিয়ে আসা প্রয়োজন। সহজ শর্তে ঋণ সুবিধা এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি করলে সৌরশক্তির প্রসার দ্রুততর হবে।
জমির অভাব মেটাতে মিস্কড এগ্রোসালার মডেল বা একই জমিতে চাষাবাদ ও বিদ্যুৎ উৎপাদন এবং পুকুর বা জলাশয়ের ওপর ‘ভাসমান সোলার প্যানেল’ স্থাপনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো যেতে পারে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে স্থানীয় তরুণদের দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলা প্রয়োজন।
‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ ভিশন অর্জনে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা পূরণে এই সৌরশক্তি নির্ভর গ্রামগুলোই হবে মূল চালিকাশক্তি, যা দেশকে একটি সবুজ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।

পরিশেষে বলা যায় যে,
Green Tech startups তরুণদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যেখানে ব্যবসা ও সামাজিক দায়বদ্ধতা একসাথে এগিয়ে চলে। পরিবেশ রক্ষার এই যাত্রায় তরুণদের অংশগ্রহণ ভবিষ্যৎ পৃথিবীকে আরও বাসযোগ্য করে তুলতে পারে। তাই সময় এসেছে Green Tech-কে অগ্রাধিকার দিয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার।

 

 

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১