তামিম বিসিবি সভাপতি হলে দেশের ক্রিকেট লাভবান হবে: সাকিব আল হাসান


খেলাধূলা ডেস্ক প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ণ
তামিম বিসিবি সভাপতি হলে দেশের ক্রিকেট লাভবান হবে: সাকিব আল হাসান

সাকিব আল হাসানের বিশ্বাস, তামিম নির্বাচিত বিসিবি সভাপতি হতে পারলে দেশের ক্রিকেট অনেক উপকৃত হবে। আগামী জুনে বেলজিয়ামে হবে ইইউ টি২০-এর উদ্বোধনী আসর। সেই টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠান হয়েছে আজ ভারতের মুম্বাইয়ে।

সেখানেই সাকিব এক সময়ের বন্ধুপ্রতিম সতীর্থ তামিমকে নিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘সে (তামিম ইকবাল) এখনো নির্বাচিত হয়ে আসেনি। আমার মনে হয় ওর দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। সে নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছে এবং যদি সভাপতি হয়, তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট ওর কাছ থেকে লাভবান হবে হবে।’

দেশের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চান সাকিব আল হাসান

আপনারা জানেন, বাংলাদেশ দল আগে ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর নির্ভর করত। কিন্তু এখন পুরোটা দল কেন্দ্রিক। আমি মনে করি এগিয়ে যাওয়ার জন্য এটাই ভালো উপায়।’

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অ্যাডহক কমিটির প্রধান করা হয়েছে তামিম ইকবালকে।

বিসিবির ক্যাপ্টেনস কার্ড চালু, যেসব সুবিধা পাবেন অধিনায়করা

বোর্ডের কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্বাচন আয়োজনের দায়িত্বও পেয়েছেন তামিম। আগামী জুনে হতে যাওয়া বিসিবি নির্বাচনে সাবেক এই অধিনায়ক অংশ নেবেন বলেও শোনা যাচ্ছে। নির্বাচিত হতে পারলে লম্বা সময়ের জন্য বিসিবি সভাপতির দায়িত্ব পেতে পারেন তিনি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ