নেপালের নারী ফুটবল লিগে দল পেলেন সানজিদা আক্তার


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ণ
নেপালের নারী ফুটবল লিগে দল পেলেন সানজিদা আক্তার

কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সানজিদা আক্তার। তবে এবার নেপালের নারী ফুটবল লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই অভিজ্ঞ মিডফিল্ডার। ললিতপুরের ক্লাব জাপা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

নতুন দলের হয়ে খেলতে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সানজিদা। সবকিছু ঠিক থাকলে মাঠে নামবে তার দল জাপা এফসি।

তবে সদ্য দলে যোগ দেওয়ায় প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। সানজিদা বলেন, আগামীকালের ম্যাচে হয়তো আমার খেলা হবে না। তবে সামনে লিগের আরও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। আমি আশাবাদী, নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দিতে পারব।

সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের ফুটবল দল ঘোষণা

এর আগে ভারতের আইডব্লিউএল ও ভুটানের ঘরোয়া লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও, নেপালে এবারই প্রথম খেলতে যাচ্ছেন তিনি। নতুন এই লিগ নিয়ে বেশ রোমাঞ্চিত সানজিদা।

আর্থিক দিক থেকেও নেপালের লিগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তার ভাষ্য, ‘ভুটানের তুলনায় নেপালের লিগে পারিশ্রমিক কিছুটা বেশি।’

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

একসময় বাংলাদেশ জাতীয় নারী দলের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন সানজিদা। তবে কোচের সঙ্গে বিরোধের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে না থাকায় নিজের ফর্ম ও ফিটনেস ধরে রাখতে বিদেশি লিগেই বেশি মনোযোগ দিচ্ছেন এই ফুটবলার।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০