‘প্রেমিকাকে’ মোটা অংকের টাকা দিয়েছিলেন ফিফা সভাপতি


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ ৪৭
‘প্রেমিকাকে’ মোটা অংকের টাকা দিয়েছিলেন ফিফা সভাপতি

 ‘প্রেমিকাকে’ মোটা অংকের টাকা দিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ‘মড়ার উপর খাড়ার ঘাঁ’ হয়ে এসেছে পদের ক্ষমতা ব্যবহার করে নাকি তিনি ‘প্রেমিকাকে’ মোটা অংকের টাকা দিয়েছেন।সম্পর্ক ধামাচাপা দিতেই এই কাজ করেছেন বলে ‘দ্য টেলিগ্রাফের’ বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, উয়েফার সাধারণ সম্পাদক থাকার সময় এক নারীর সঙ্গে সম্পর্কে জড়ান ইনফান্তিনো। ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে সম্পর্ক চলাকালীন সময় ‘প্রেমিকাকে’ পদোন্নতিও দিয়েছেন ইনফান্তিনো। পরে প্রতিষ্ঠান ত্যাগ করার পর বিজনেস স্কুলে এমবিএ করার জন্য সেই নারীর খরচ বহন করেন উয়েফার ফুটবল গভর্নিং বডি।

সবমিলিয়ে সম্পর্ক ধামাচাপা দিতে ৬ অংকের বেশি অর্থ পরিশোধ করেছিল উয়েফা। উয়েফা এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে, ‘সংশ্লিষ্ট নারীর বিদায়ের সময় এই অর্থ পরিশোধ করা হয়েছিল।’ ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত উয়েফার সাধারণ সম্পাদক ছিলেন ইনফান্তিনো। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন ইনফান্তিনো।

সভাপতির হয়ে এমনটা জানিয়েছেন ফিফার এক মুখপাত্র। টেলিগ্রাফকে বলেছেন, ‘অভিযোগগুলো দৃঢ়ভাবে অস্বীকার করছেন ফিফা সভাপতি ইনফান্তিনো এবং এগুলো সম্পূর্ণ অসত্য। যেকোনো অনুচিত আচরণ বা নিয়ম লঙ্ঘনের ইঙ্গিত দেওয়াটা মানহানিকর। উয়েফা বা ফিফার কোনো কর্মচারী কখনোই ইনফান্তিনোর আচরণের বিষয়ে কোনো অভিযোগ তোলেননি, কারণ এই ধরণের কোনো ঘটনাই ঘটেনি।’

ইনফান্তিনোর বিরুদ্ধে এমন অভিযোগ উঠল যখন ফিফার সভাপতির পদ বাঁচানো নিয়ে বেশ বেকাদায় তিনি। এ জন্য অবশ্য অনেকটা নিজেই দায়ী তিনি। কেননা ফিফা সংশ্লিষ্ট অন্যদের মতামতের বিরুদ্ধে বিশ্বকাপসহ ফিফার মেজর টুর্নামেন্টের স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে চেয়েছিলেন তিনি। তার এই প্রস্তাব শোনার পরেই নিন্দা জানায় মহাদেশীয় ফুটবল সংস্থাগুলো। উয়েফা তো একধাপ এগিয়ে জানায়, এই প্রস্তাব পাস হলে বিশ্বকাপই বয়কটর করবে। ব্যাপক সমালোচনার পরে সিদ্ধান্ত থেকে পিছু হটেন ইনফান্তিনো।

পরে ক্ষমাও চান ইনফান্তিনো। কিন্তু ক্ষমা চেয়েও নিজের পদ নিয়ে ঝামেলায় রয়েছেন। গতকাল নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভনেস তার সরাসরি পতদ্যাগ চেয়েছেন। অনেক দেশ আবার তার ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছেন। এতে করে চতুর্থ মেয়াদে তার সভাপতি পুনর্নির্বাচিত হওয়া শঙ্কায় পড়েছে। আগামী মার্চে ফিফা কংগ্রসের নির্বাচনে চতুর্থ মেয়াদে সভাপতি হতে চাইলে ২১১টি সদস্য দেশের সংখ্যাগরিষ্ঠ ভোট লাগবে তার। অন্যথা পুনর্নির্বাচিত হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। তীব্র সমালোচনার সময়েই অবশ্য পাশে পাচ্ছেন আর্জেন্টিনা-মেক্সিকোকে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১