মাঠে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো


প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৯ অপরাহ্ণ ১৩৩
মাঠে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ মাঠে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দল বদলে আল নাসরের প্রতি বৈষম্যে করা হচ্ছে, এমন অভিযোগ তুলে ম্যাচ বয়কট করেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গুঞ্জন ছিল, আল নাসর ছাড়তে যাচ্ছেন তিনি। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও মাঠে ফিরছেন রোনালদো।

আল ফাতেহর বিপক্ষে ম্যাচের জন্য আল নাসরের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। আল রিয়াদের বিপক্ষে ম্যাচ, আল ইত্তিহাদের সঙ্গে ক্লাসিকো এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব ১৬–এর প্রথম লেগ—এই গুরুত্বপূর্ণ তিন ম্যাচেই তিনি মাঠের বাইরে ছিলেন।

বিষয়টি নিয়ে সৌদি প্রো লিগের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পক্ষ থেকেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়, কোনো খেলোয়াড়ই নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন না।

সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর রোনালদোর এই প্রত্যাবর্তন শুধু একটি ম্যাচে অংশ নেওয়ার ঘটনা নয়, বরং দল ও লিগ—দুই দিক থেকেই তা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, মাঠে ফিরে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন এবং আল নাসরকে জয়ের পথে কতটা এগিয়ে নিতে পারেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০