আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান


প্রতিনিধি প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান

লাখোকন্ঠ অনলাইন ডেস্কঃ আইসিসির আরও একটু টুর্নামেন্টে দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত।

তাতে এই প্রতিযোগিতায় সুপার সিক্সে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। আগামী ১ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়েতে হবে মাঠে নামবে দুই দল।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ নিউ জিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় ভারত। বুলাওয়েতে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে ৩৬.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে নিউ জিল্যান্ড।

জবাবে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৩.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তাতে গ্রুপ ‘বি’ এর তিনটি ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা নিশ্চিত হয় ভারতের।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপপর্বের পয়েন্ট নিয়েই সুপার সিক্সে ওঠবে প্রতি গ্রুপের তিনটি দল। সুপার সিক্সে কোনো দলের প্রতিপক্ষ হবে—যে দলগুলোর গ্রুপ পর্যায়ের অবস্থান তাদের থেকে আলাদা, তার সঙ্গে।

যেমন, ‘এ ওয়ান’ দল ‘ডি টু’ এবং ‘ডি থ্রি’ এর বিপক্ষে খেলবে, ডি ওয়ান এর বিপক্ষে নয়। একইভাবে প্রতিপক্ষ নির্ধারণ হবে গ্রুপ বি ও সি’ তে।

ভারত গ্রুপ বি-তে প্রথম এবং পাকিস্তান গ্রুপ সি-তে দ্বিতীয় হয়েছে, যেখানে ইংল্যান্ড সেই গ্রুপে শীর্ষে। সুপার সিক্সে ভারতের অন্য প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

২৭ জানুয়ারি বুলাওয়ায়োতে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা। আর পাকিস্তান তাদের অন্য সুপার সিক্স ম্যাচ খেলবে একই দিনে, নিউ জিল্যান্ডের বিপক্ষে হারারে’তে।

সবশেষ ভারত-পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল মুখোমুখি হয় ২০২৫ সালের ২১ ডিসম্বের। দুবাইয়ে অনূর্ধ্ব-১৯  এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান ১৯১ রানে জিতে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।  প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৪৭ রান সংগ্রহ পায় পাকিস্তান।

১৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সামির মিনহাস।  তারপর  চার উইকেট নেওয়া পেসার আলী রাজার দারুণ বোলিংয়ে ১৫৬ রানেই গুটিয়ে যায় ভারতের যুবা দল।

যুবা বিশ্বেকাপের অভিযান শুরু করে ভারত যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয় দিয়ে । যুক্তরাষ্ট্রকে প্রথমে ১০৭ রানে অলআউট করে বৃষ্টি আইনে ছয় উইকেট ও ১১৮ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বাংলাদেশের বিপক্ষে জিততে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে তাদের।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ২৩৮ রান তোলে ভারত।  পরে ডিএলএস ম্যাথডে ২৯ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাড়ায় ১৬৫। তবে শেষ পর্যন্ত ১৪৬ রানে থামে বাংলাদেশ।

অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে হেরে যায়।  পরের দুই ম্যাচে পাকিস্তান—স্কটল্যান্ডকে ছয় উইকেটে এবং জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়ে গ্রুপপর্বের বাধা পেরোয় পাকিস্তান।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০