
অসংখ্য অর্জন ও গৌরবে পরিপূর্ণ ক্যারিয়ার থাকা সত্ত্বেও জীবনের একটি সিদ্ধান্ত নিয়ে আজও আক্ষেপ করেন আর্জেন্টাইন এই মহাতারকা। তরুণ বয়সে ইংরেজি না শেখার কারণে অনেক সময় নিজেকে অস্বস্তিতে পড়তে হয়েছে বলে স্বীকার করেছেন তিনি।
বর্তমানে ইন্টার মিয়ামির হয়ে খেলা এই ফরোয়ার্ড জানান, কম বয়সে ইংরেজি শেখার সুযোগ থাকলেও তা কাজে লাগাননি—এ নিয়ে তার গভীর অনুতাপ আছে।
মেক্সিকান পডকাস্ট মিরো দে আতরাস–এ দেওয়া এক সাক্ষাৎকারে ২০২২ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, একাধিকবার খ্যাতিমান বা আকর্ষণীয় ব্যক্তিত্বদের সঙ্গে দেখা হলেও ভাষাজ্ঞানের অভাবে ঠিকভাবে কথা বলতে না পারায় নিজেকে ‘অর্ধ-মূর্খ’ মনে হয়েছে তার। নিজের সময়কে যথাযথভাবে ব্যবহার না করার আক্ষেপও প্রকাশ করেন তিনি।
মাত্র ১৩ বছর বয়সে জন্মশহর রোজারিও ছেড়ে স্পেনে পাড়ি জমান মেসি। পরে বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়াতে থেকেই পড়াশোনা ও ফুটবল ক্যারিয়ার এগিয়ে নেন। সে সময় আর্জেন্টিনায় কঠিন পরিস্থিতি বিরাজ করছিল বলেও স্মরণ করেন তিনি।
আপনার মতামত লিখুন :