
ঘটনার বিবরণে জানা গেছে, চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ।
উল্লেখ্য যে, মনজুর আলম ২০১০ সালে বিএনপি সমর্থিত প্যানেল থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং এক সময় দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সংসদে কথা বলার যোগ্যতা সম্পন্ন নারীদেরই অগ্রাধিকার দেয়া হবে: রুহুল কবির রিজভী
সেই সময় তার বিভিন্ন কর্মকাণ্ড বা কর্মসূচি নিয়ে কোনো মহলে তেমন প্রতিবাদ দেখা না গেলেও, বর্তমানে তাকে ‘দোসর’ আখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর হামলা চালানোকে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে দেখছে জাতীয় যুবশক্তি।
সংগঠনটি তাদের বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকাটা খুবই স্বাভাবিক এবং এটি গণতন্ত্রের সৌন্দর্য। তবে সেই মতভেদকে কেন্দ্র করে কোনোভাবেই সহিংসতা, হুমকি বা মব সৃষ্টির মাধ্যমে কাউকে হেনস্তা করা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে চট্টগ্রামের এই মব সন্ত্রাসের ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী বলে মনে করছে সংগঠনটি।
জাতীয় যুবশক্তি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেছে, দ্রুততম সময়ের মধ্যে এই হামলার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
আপনার মতামত লিখুন :