গরম কতদিন থাকবে


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৪ জুন, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ ৪২১
গরম কতদিন থাকবে

গরম কতদিন থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (৫ জুন) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, চলতি মাসে সামগ্রিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। তবে শুক্রবার থেকে তাপপ্রবাহের বিস্তৃতি ও তীব্রতা কমতে শুরু করতে পারে।

অন্যদিকে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদের মতে, মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করতে আরও দুই থেকে তিন দিন সময় লেগে যেতে পারে, যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশ দেরি। এরপর ধীরে ধীরে দেশজুড়ে বৃষ্টিপাত বাড়বে।

তাপমাত্রা সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০