গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ


প্রতিনিধি প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
লাখোকণ্ঠ ডেস্ক: নীলফামারীর ডিমলা উপজেলা গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন তারা।

এ সময় জেলা ও কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কমিটি-বাণিজ্যসহ নানা অভিযোগ তুলে ধরেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম।

তার সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ শতাধিক নেতাকর্মী।রেজাউল করিম বলেন, ‘কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যায় কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ। তাই সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

আর্কাইভ