ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় শ্যামলের


প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় শ্যামলের

বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের।জেলার ছয়টি সংসদীয় আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটসঙ্গীরা। একটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি ২ লাখ ৯ হাজার ৬৩৬ ভোট পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে নির্বাচিত হয়েছেন শ্যামল।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির প্রার্থী এম. এ. হান্নান পেয়েছেন ৬৭ হাজার ৭৮৩ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মুশফিকুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির এম. এ. মান্নান পেয়েছেন ৮৪ হাজার ৭৬১ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটপ্রার্থী গণসংহতি পরিষদের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ‘মাথাল’ প্রতীকে ৯৪ হাজার ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, জেলায় বিএনপি ও তাদের জোটসঙ্গীদের শক্ত অবস্থান বজায় রয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ