নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নি.হ.ত ১৪, আহত ২৫


নিজস্ব প্রতিবেদক, নাটোর প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ ১৪১
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নি.হ.ত ১৪, আহত ২৫

নাটোরে বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও পাঁচজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলমগীর হোসেন এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তাঁরা জানান, খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নয়জনের মরদেহ উদ্ধার করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর হতাহতদের পরিচয় শনাক্ত ও উদ্ধার কার্যক্রম চালানো হয়।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১