আমার ‘প্রেশার কুকার’ সিনেমাও ফ্লপ যাবে না: রায়হান রাফী


প্রতিনিধি প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ ৮৭
আমার ‘প্রেশার কুকার’ সিনেমাও ফ্লপ যাবে না: রায়হান রাফী

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ আমার ‘প্রেশার কুকার’ সিনেমাও ফ্লপ যাবে না জানান নির্মাতা রায়হান রাফী।  আসন্ন ঈদুল ফিতরে নতুন সিনেমা ‘প্রেশার কুকার’-এর মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা নিজেই। সামাজিক মাধ্যমে প্রকাশিত হয় সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার। সেখানে নায়কবিহীন চার নারী চরিত্রকে ভিন্ন ভিন্ন আবহে তুলে ধরা হয়েছে।

চার নারীর জীবনসংগ্রাম, মানসিক দ্বন্দ্ব এবং শহুরে জীবনের চাপ—এই বিষয়গুলোকে ঘিরেই এগিয়েছে এর গল্প। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী

এরকম আত্মবিশ্বাসের কারণ প্রসঙ্গে রাফী বললেন, ‘দর্শক সব সময় নতুন কিছু দেখতে পছন্দ করে। আমিও সব সময় নতুন কিছু করতে পছন্দ করি, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সেটা আমার প্রথম সিনেমা থেকেই শুরু হয়েছিল। প্রতিবারই গল্পভিত্তিক সিনেমা নির্মাণ করতে চেয়েছি। আর সেই সূত্রেই একটা লাভ স্টোরি ‘পোড়ামন ২’, ‘পরাণ’, গডফাদার বেইজড ‘তুফান’, সারভাইবাল স্টোরি ‘তাণ্ডব’ বানিয়েছি। সেই জায়গা থেকেই এবার নতুন গল্পে ‘প্রেশার কুকার’ নির্মাণ করি। এটা আমার খুব পছন্দের একটা গল্প। এটা নারীদের সিনেমা না, নারীপ্রধান গল্পের সিনেমা।’’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১