আরও ৭ জেলায় ‘ই-বেইলবন্ড’ চালুর উদ্যোগ


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
আরও ৭ জেলায় ‘ই-বেইলবন্ড’ চালুর উদ্যোগ

বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমানো এবং জামিননামা জালিয়াতি ঠেকাতে দেশের বিচার ব্যবস্থায় প্রথমবার চালু হওয়া ‘ই-বেইলবন্ড’ (ডিজিটাল জামিননামা) দাখিল পদ্ধতি অভাবনীয় সাফল্য দেখিয়েছে।

দেশের ৯টি জেলায় সফল বাস্তবায়নের পর তৃতীয় ধাপে আরও সাতটি জেলায় এই সেবা চালুর উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। নতুন জেলাগুলো হলো— বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া।

তারা জানান, জনবান্ধব বিচার ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি নেতৃত্বাধীন নবগঠিত সরকারের আইনমন্ত্রী এই কার্যক্রম সারা দেশে বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এসব সভায় সচিব লিয়াকত আলী মোল্লা বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিচার ব্যবস্থাকে আধুনিক, জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অতিরিক্ত সচিব খাদেম উল কায়েস বলেন, আশা করা হচ্ছে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে বাছাই করা জেলাগুলোতে আনুষ্ঠানিকভাবে ‘ই-বেইলবন্ড’ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সারা দেশে ডিজিটাল জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ দাখিল পদ্ধতি চালুর পরিকল্পনা নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, দেশে ‘ই-বেইলবন্ড’ ম্যানেজমেন্ট সিস্টেম পরীক্ষামূলকভাবে চালুর পর ব্যাপক সাড়া মিলছে। আইনজীবী, বিচারপ্রার্থী এবং কারা প্রশাসন এই সেবার আওতা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর আইনমন্ত্রীও এই প্রক্রিয়ার পরিধি বাড়ানোর পরিকল্পনা নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বাসস

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০