
খোরশেদ আলম, নওগাঁ: ৭ মার্চ, নওগাঁ জেলা প্রাক্তন সৈনিক সংস্থার উদ্যোগে নওগাঁর স্হানীয় একটি হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রাক্তন সৈনিক সংগঠনের সভাপতি, সিঃ ওয়াঃ অফিঃ আরিফ মাসুদ পাশা, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুবকর সিদ্দিক নান্নু, অনুষ্ঠান পরিচালনা করেন সাঃ সম্পাদক মোঃ জুয়েলুর রহমান। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক নওগাঁ পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, জেলা, উপজেলা ও পৌর বিএনপি সহ বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য গন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন পদবীর সদস্যগন এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন সার্জেঃ ফয়সাল ইসলাম। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার সদস্য গন একটি সুশৃঙ্খল বাহীনি থেকে অবসরে এসেছেন, আপনারা এই জাতির মেরুদণ্ড, দেশের যে কোন ক্রাইসিস সময়ে আপনাদের কাছে জাতি অনেক কিছু আসা করে।আজ বিএনপি দল ক্ষমতায়, আমরা আপনাদের যে কোন সমস্যায় আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। সাবেক মেয়র নাজমুল হক সনি বলেন, আপনাদের আরও অনেক সদস্য আছে, আগামী দিনে আপনারা সবাই কে নিয়ে যে কোন বিষয়ে এক সাথে কাজ করবেন এই আশা করি। শেষে বাংলাদেশ সৈনিক সংস্থা নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ আরিফ মাসুস পাশা উপস্থিত মেহমান, উপদেষ্টা ও সদস্য গনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :