
এরপর জেলা পরিষদ, পুলিশ, নওগাঁ পৌরসভা, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
দিবসের প্রধান আয়োজন অনুষ্ঠিত হয় নওগাঁ জেলা স্টেডিয়ামে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন। এছাড়া জেলা পরিষদের প্রশাসক মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনের সময় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয় এবং রঙিন ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। পরে পুলিশ বাহিনী, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীদের সুশৃঙ্খল মার্চপাস্ট এবং দেশাত্মবোধক পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন।
আপনার মতামত লিখুন :