নওগাঁ’র মহাদেবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন


প্রতিনিধি প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
নওগাঁ’র মহাদেবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

খোরশেদ আলম, নওগাঁ: নওগাঁ মহাদেবপুর উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু। অভিযুক্ত স্বামীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার ২৮ মার্চ দিনগত রাত ৯টারদিকে মহাদেবপুর থানার ওসি মোঃ ওমর ফারুক এ বিষয়ে নিশ্চিত করেছেন।

মহাদেবপুর থানা পুলিশ উপজেলার বকাপুর এলাকা থেকে অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগর (৩০) কে আটক করেছেন। আটককৃত সাদ্দাম হোসেন ওরফে সাগর মহাদেবপুর উপজেলা সদর মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদ এর ছেলে। পারিবারিক বিরোধের জের ধরে স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগর এর ছুরিকাঘাতে স্ত্রী আফসানা মিমি (২৮) গুরুতর জখম হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ২৭ মার্চ আফসানা মিমি মারাযায়।

পুলিশ ও স্থানিয় সুত্রে জানা গেছে, মহাদেবপুর সদর মধ্য বাজার এলাকার জান মোহাম্মদ এর ছেলে সাদ্দাম হোসেন ওরফে সাগর ও তার স্ত্রী আফসানা মিমি মহাদেবপুর উপজেলা সদরের দুলালপাড়া এলাকায় জৈনক তোফাজ্জল হোসেন এর বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলো। ঘটনার দিন গত ১৬ মার্চ পারিবারিক বিরোধ এর জেরধরে সাদ্দাম হোসেন ওরফে সাগর তার স্ত্রী আফসানা মিমিকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় আফসানা মিমি কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয় লোকজন। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা আফসানা মিমিকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ২৭ মার্চ আফসানা মিমি’র মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে জানতে আজ রবিবার রাতে প্রতিবেদক মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে বলেন, আফসানা মিমি কে হত্যা ঘটনায় শনিবার ২৮ মার্চ দিনগত রাত ৯ টারদিকে অভিযুক্ত আসামী সাদ্দাম হোসেন ওরফে সাগর (৩০) আটক পূর্বক থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে ও তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে মেজর মান্নানের শোক