শ্রীমঙ্গলে অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে এতে আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

সোমবার সন্ধ্যায় ঢাকা-মৌলভীবাজার মহাসড়কে উপজেলার শ্রীমঙ্গল সিরাজনগর লামুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না।

নিহত অটোরিকশা চালক হান্নান মিয়া উপজেলার জানাউরা এলাকার বাসিন্দা। অপর নিহতের নাম মো. রুহুল। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, সন্ধ্যায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ যাত্রীরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে সাব্বির নামের একজনকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আরও একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।