হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ব্রাজিলিয়ান তারকা


প্রতিনিধি প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২৬, ১:২১ অপরাহ্ণ ১১৪
হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ব্রাজিলিয়ান তারকা

লাখোকণ্ঠ ডেস্ক: ব্রাজিলের পরিচিত মিডফিল্ডার অস্কার হঠাৎ করেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মাত্র ৩৪ বছর বয়সেই ক্যারিয়ারের ইতি টানতে বাধ্য হলেন তিনি, যার পেছনে রয়েছে গুরুতর হৃদরোগজনিত সমস্যা। তার বর্তমান ক্লাব সাও পাওলো জানিয়েছে, স্বাস্থ্যঝুঁকির কারণে অস্কার নিজের চুক্তি বাতিল করেছেন, যদিও তার সঙ্গে ক্লাবটির চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত। গত বছরের নভেম্বরে হৃদযন্ত্রের জটিলতায় হাসপাতালে ভর্তি হতে হয় এই ব্রাজিলিয়ান তারকাকে।

অস্কারের ক্যারিয়ার ছিল সাফল্যে ভরা। চেলসির হয়ে তিনি দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। পরে চীনের সাংহাই পোর্ট এফসিতে যোগ দিয়ে তিনবার জিতেছেন চাইনিজ সুপার লিগ। ২০২৪ সালে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে এসে নতুনভাবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত স্বাস্থ্যগত কারণে সেই অধ্যায় বেশিদিন স্থায়ী হলো না। জাতীয় দলের হয়ে ব্যাজিলের জার্সিতে ২০১৩ সালে ফিফা কনফেডারেশনস কাপ জয়ের স্মৃতি রয়েছে তার। এছাড়া ২০১৪ সালের ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ব্রাজিলের একমাত্র গোলটিও করেছিলেন অস্কার।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০