নীলফামারীতে বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের শুভ উদ্বোধন


প্রতিনিধি প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
নীলফামারীতে বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের শুভ উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি: বহুল প্রত্যাশিত নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজঃ ৩৪৪৬)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে (০৭ এপ্রিল ২০২৬ ইং) নীলফামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্ত্বরের কালীতলা মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন ইউনিয়নের সভাপতি মোঃ নূর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের সম্মানিত সদ্য জেলা প্রশাসক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য ও জেলা বিজ্ঞ জিপি এডভোকেট আবু মোঃ সোয়েম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির সদস্য এবং ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরশেদ আযম, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শ্রমিক দলের কিশোরগঞ্জ, জলঢাকা, ডোমার ও ডিমলা উপজেলার নেতাকর্মীরা। এ সময় রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনের নতুন ও পুরাতন নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনের ঐক্য ও পরিবহন খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০