জামিন পেলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
জামিন পেলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ জামিন মঞ্জুর করেন।

শিরীন শারমিনের পক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিসবাহ এতথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারের আগে দেড় বছর কোথায় ছিলেন শিরীন শারমিন চৌধুরী?

গত ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে জুলাই আন্দোলনকেন্দ্রীক রাজধানীর লালবাগ থানাধীন এলাকায় আশরাফুল ওরফে ফাহিন হত্যাচেষ্টা মামলায় তাকে আটক করা হয়।

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

এরপর, লালবাগ থানার এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, রাজধানীতে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের আরও ছয়টি মামলা রয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০