যেভাবে ‘ফুয়েল পাস’ নিবন্ধন করবেন


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
যেভাবে ‘ফুয়েল পাস’ নিবন্ধন করবেন

সরকার দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ করতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবা চালু করেছে। 

নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন তথ্য (ব্লু বুক/স্মার্ট কার্ড), চ্যাসিস ও ইঞ্জিন নম্বর, একটি সচল মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হবে।

ব্যবহারকারীরা fuelpass.gov.bd ওয়েবসাইট বা ‘Fuel Pass’ অ্যাপের মাধ্যমে সহজেই নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

প্রক্রিয়ার শুরুতে গাড়ির তথ্য ও ব্যক্তিগত তথ্য যাচাই করা হয়, এরপর মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে নম্বর নিশ্চিত করতে হয়। সব ধাপ সম্পন্ন হলে একটি নিরাপদ পাসওয়ার্ড সেট করে কিউআর কোড তৈরি হয়, যা প্রিন্ট করেও ব্যবহার করা সম্ভব।

তেলের উৎপাদন কোটা আবার বাড়ালো ওপেক-প্লাস

যাদের স্মার্টফোন নেই, তারা কম্পিউটার দোকান থেকে নিবন্ধন করে কিউআর কোড প্রিন্ট করে সঙ্গে রাখতে পারবেন। শুরুতে এই সেবা ঢাকার দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেলের জন্য চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে এটি সারা দেশে সব যানবাহনের জন্য সম্প্রসারণ করা হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ