নতুন দরে জ্বালানি তেল বিক্রি শুরু, ভোগান্তি কমার আশা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ণ
নতুন দরে জ্বালানি তেল বিক্রি শুরু, ভোগান্তি কমার আশা

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের অভ্যন্তরীণ বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। সরকারের নতুন দর অনুযায়ী, আজ রবিবার (১৯ এপ্রিল) থেকে ভোক্তা পর্যায়ে তেলের দাম কার্যকর হয়েছে।

এতে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা বৃদ্ধি হয়ে বিক্রি হবে ১১৫ টাকায়, প্রতি লিটার কেরোসিন ১৮ টাকা বৃদ্ধি হয়ে বিক্রি হবে ১৩০ টাকায়, প্রতি লিটার পেট্রল ১৯ টাকা বৃদ্ধি হয়ে বিক্রি হবে ১৩৫ টাকায় এবং প্রতি লিটার অকটেন ২০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হবে ১৪০ টাকায়।

জ্বালানি তেলের দাম বাড়ল

তেল নিতে আসা সাধারণ চালক ও ভোক্তারা বলছেন, দাম বাড়ালেও সংকট কাটবে কি না, তা নিয়ে তারা সংশয়ে আছেন। ঘণ্টার পর ঘণ্টা পাম্পে অপেক্ষার এই ভোগান্তি থেকে মুক্তি চান তারা।

ভোক্তাদের মতে, বাজারে তেলের কৃত্রিম সংকট রোধে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে সরকারের কঠোর তদারকি প্রয়োজন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০