
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন পর কোনো প্রতিবেশী দেশে রাজনৈতিক ব্যক্তিত্বকে কূটনৈতিক দায়িত্বে নিয়োগ দিচ্ছে দিল্লি। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, প্রণয় ভার্মা ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে দায়িত্ব নিচ্ছেন।
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল
৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী একজন অভিজ্ঞ রাজনীতিক। তিনি ভারতের ইউপিএ সরকারের সময় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তখন তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন।
পরে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং একই বছরের ৬ মার্চ বিজেপিতে যোগ দেন। তথ্য অনুযায়ী, ঢাকায় দায়িত্ব গ্রহণের আগে প্রস্তাবটি বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে।
ভারতীয় সূত্র বলছে, এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন ঢাকা-দিল্লি সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক টানাপোড়েনে পড়ে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের সময় সম্পর্ক আরো জটিল হয় বলেও দাবি করেছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :