
প্রতিটি দলের জন্য ২৫ লাখ টাকা অনুদান বরাদ্দ করেছে বিসিবি। সময়ের অভাবে এ মৌসুমে রেলিগেশন ও সুপার লিগ পর্ব বাতিল হয়েছে।
ফলে এবার শুধুমাত্র একক রাউন্ড-রবিন ফরম্যাটে লিগ অনুষ্ঠিত হবে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘অবশেষে লিগটি অনুষ্ঠিত হওয়া আমরা সস্তি পেয়েছি। এটি না হলে আরো বড় ক্ষতি হতো।’
প্রথম দিন ডিপিএল ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়কে দলে ভিড়িয়েছে মোহামেডান। পাশাপাশি নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন এবং রিপন মন্ডলকে দলে নেয় তারা।
মোহামেডান থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিয়েছে প্রাইম ব্যাংক। এ ছাড়া তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবকেও দলে যুক্ত করেছে তারা।
বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী মূল খেলোয়াড়দের ধরে রাখার পাশাপাশি জাতীয় দলের সৌম্য সরকার, জাকের আলী অনিক এবং সাব্বির রহমানকে দলে ভিড়িয়েছে।
নবাগত ঢাকা লিওপার্ডস দলে নিয়েছে অভিজ্ঞ মোমিনুল হক ও মোহাম্মদ মিঠুনকে। সাম্প্রতিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুন পারফরমেন্স করা দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়েছে তারা।
আপনার মতামত লিখুন :