পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে কে হাসবে শেষ হাসি?


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে কে হাসবে শেষ হাসি?

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে ভোট শেষ হতেই ফলের আভাস ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

দিনভর টানটান উত্তেজনার মধ্যেও সুষ্ঠু ভোটের সাক্ষী থাকলেন রাজ্যটির সাত জেলার ৩ কোটি ২১ লাখ ভোটার। সেই সঙ্গে এদিন তারাই ভাগ্য নির্ধারণ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, অধীর চৌধুরী, বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আরও প্রায় দেড় হাজার প্রার্থীরও।

মমতা ব্যানার্জির তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে বিজেপি

গত ২৩ এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। বুধবার দ্বিতীয় দফায় ভোট হয়েছে ১৪২টি আসনে। এর আগে প্রথম দফায় ভোট হয়েছিল ১৫২টি আসনে।এদিন ভোট হয় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায়।

ম্যাট্রাইজ নামের প্রতিষ্ঠানের সমীক্ষা বিজেপিকে দিয়েছে ১৪৬ থেকে ১৬১ আসন, তৃণমূলকে ১২০ থেকে ১৪০। ছবি: সংগৃহীত

এই এলাকাগুলোর বড় অংশ তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তাই শেষ দফার ভোটকে ঘিরে শুরু থেকেই রাজনৈতিক আগ্রহ ছিল বেশি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছিল ৮৯.৯৯ শতাংশ।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট উৎসবে মেতেছে যশ-নুসরাত, জিৎ থেকে মিঠুন

কলকাতার গণমাধ্যমগুলোর দাবি, ভোটের দিন সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের একাংশ নিরপেক্ষ আচরণ করছে না। অন্যদিকে শুভেন্দু অধিকারী পাল্টা অভিযোগ করেন, তৃণমূলই ভোটারদের মধ্যে ভয় তৈরি করতে চাইছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ