স্কোলিওসিস চিকিৎসায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি চিকিৎসক


কাজী জাকির হোসেন, ঢাকা প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
স্কোলিওসিস চিকিৎসায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি চিকিৎসক

স্কোলিওসিস চিকিৎসায় আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের একজন চিকিৎসক। ডা. শরীফ আহমেদ জুনায়েদ ‘২০২৬ রবার্ট বি. উইন্টার গ্লোবাল আউটরিচ ফেলোশিপ’-এর জন্য মনোনীত হয়েছেন। এই ফেলোশিপ দেয় আন্তর্জাতিক সংস্থা স্কোলিওসিস রিসার্চ সোসাইটি (এসআরএস)

ডা. জুনায়েদ ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজিঅ্যান্ডঅর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর)-এর স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে এই মর্যাদাপূর্ণ ফেলোশিপে নির্বাচিত হলেন। স্কোলিওসিস বা মেরুদণ্ডের জটিল বক্রতা চিকিৎসায় এ ফেলোশিপকে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে ধরা হয়।

কেন চুল পাকে আগেভাগে?

এসআরএসের এই ফেলোশিপের মাধ্যমে উন্নয়নশীল দেশের সম্ভাবনাময় সার্জনদের উন্নত প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ দেওয়া হয়। ডা. জুনায়েদ ৪ থেকে ৬ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেবেন। এ সময় তাঁর ভ্রমণ, আবাসন ও খাদ্যব্যয়সহ প্রায় ১২ হাজার মার্কিন ডলার বহন করবে সংস্থাটি।

আলুর তিন জাদুকরী ব্যবহার

এই অর্জনের জন্য ডা. জুনায়েদ দেশি-বিদেশি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশেষজ্ঞের অবদানের কথা তিনি উল্লেখ করেন। তিনি এই সম্মান স্কোলিওসিসে আক্রান্ত রোগী, তাঁদের পরিবার এবং নিটোরের সহকর্মীদের প্রতি উৎসর্গ করেছেন।

নিটোর দেশের অন্যতম বৃহৎ অর্থোপেডিক হাসপাতাল। সীমিত যন্ত্রপাতি ও বিপুল রোগীর চাপের মধ্যেও ডা. জুনায়েদের নেতৃত্বে দলটি নিয়মিত জটিল স্কোলিওসিস অস্ত্রোপচার সম্পন্ন করছে।

শরীরে ভিটামিনের অভাব বুঝবেন যেভাবে

স্কোলিওসিস চিকিৎসা আরও উন্নত করতে ব্যক্তি, দাতব্য সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে অসহায় রোগীদের অস্ত্রোপচারের ব্যয় বহন, আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং একটি বিশেষায়িত স্কোলিওসিস ক্লিনিক প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

চিকিৎসা খাতে এ অর্জন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির আরেকটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ